প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
গাজীপুরে মরহুম ইব্রাহিম হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মরহুম ইব্রাহিম হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, শ্রদ্ধা নিবেদন ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি'র প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সুজন আহমেদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মরহুম ইব্রাহিম হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ ক ম মোফাজ্জল হোসেন।আরও পড়ুন,নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি সভা অনুষ্ঠিতএছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মেট্রো-থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, সদর মেট্রো-থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, সদর মেট্রো-থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খন্দকার রুবেল, সদর মেট্রো-থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মৃদু, ছাত্রদল নেতা প্রীতম, সৌরভ, যুবদল নেতা সেন্টু বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে মরহুম ইব্রাহিম হোসেনের রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত