প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
আপুরেতে বিদ্রোহী ঘাঁটিতে হামলা, নিহত অন্তত ১৯
সংবাদ দিগন্ত ||
ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় আপুরে রাজ্যে কলম্বিয়ার একটি বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে দেশটির সেনাবাহিনীর চালানো অভিযানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। রবিবার মানবাধিকার সংস্থা এবং অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। ভেনেজুয়েলার সীমান্তবর্তী রাজ্যগুলোতে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফুন্দা রেদেস’ প্রথমে জানিয়েছিল, অভিযানে নয়জন নিহত হয়েছেন। পরে সংস্থাটি নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছানোর তথ্য জানায়। কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্ক ২০১৬ সালে দেশটির সরকারের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিতি পায়।আরও পড়ুন,হরমুজ প্রণালী খুলে দেওয়ার তাগিদ দুই দেশের কলম্বিয়ার সরকার দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিরুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আশ্রয় ও রসদ দিয়ে সহায়তার অভিযোগ করে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে ভেনেজুয়েলার অবস্থান প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এদিকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত এক অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকে ওয়াশিংটনের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছে কারাকাস। এমন পরিস্থিতির মধ্যেই বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর এ অভিযান চালানো হলো অভিযানে নিহত ব্যক্তিরা কোন বিদ্রোহী গোষ্ঠীর সদস্য এবং তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত