প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে নাশকতার ও নৈরাজ্য সৃষ্টি কারীদের বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি
খোকন আহমেদ ||
পোশাক শ্রমিকদের নূন্যতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সারাদেশের ন্যায় কোনাবাড়িতে ব্যাপক ভাংচুর অগ্নি সংযোগ হয়েছে করে আন্দোলনরত শ্রমিকরা। মজুরি বোর্ড গঠন করার পরেও এমন পরিস্থিতি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বেতন বৃদ্ধির জন্য কাজ করছে, কোনাবাড়িতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। ২রা নভেম্বর সকাল সাড়ে ৭ টায় কোনাবাড়ি বিসিকের ১ নং গেইটে শ্রমিকদের ইট নিক্ষেপের কারণে বিএনপির একাধিক নেতা আহত হয়। শ্রমিকদের শান্ত রাখতে আন্দোলন কে ভিন্নখ্যাতে প্রভাবিত না করতে সকাল থেকে কোনাবাড়ি মহাসড়কে বিএনপির নেতৃবৃন্দ অবস্থান করছে।এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ও ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইদ্রিস আলী সরকার,আরও পড়ুন,পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে অবৈধ নারী বাণিজ্য: মূল হোতা 'মিজান ভাই' চক্রের সিন্ডিকেট সক্রিয়কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ বাবুল হোসেন, থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আমজাদ হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব সেলিম সরকার, থানা বিএনপির সহ সভাপতি জনাব রেজাউল করিম মাস্টার, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম রানা,ন১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জনাব কামরুল ইসলাম, সহ রাজনৈতিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়, এ সময় তারা তাদের বক্তব্যে বলেন আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে একটি চক্র, অপতৎপরতা রুখতে শ্রমিক নেতাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত