প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ
সংবাদ দিগন্ত ||
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, ভোটকেন্দ্রের সামনে মাইকিং করে ভোট চাওয়া এবং বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১ নভেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এসব অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, ভোটের দিন ভোটকেন্দ্রের সামনে মাইকিং করে ধানের শীষে ভোট চাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলে আখ্যা দেন। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় গিয়ে সংবিধানের দোহাই দিয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, জনগণ শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তন নয়, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন চেয়েছিল।আরও পড়ুন,ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান, সদস্যসচিব জাহাঙ্গীরতাই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম অভিযোগ করেন, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে বিএনপি প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপি করেছে। তিনি দাবি করেন, দুপুর ২টা পর্যন্ত ৩৮ শতাংশ ভোট পড়লেও ফলাফলে ৬৪ শতাংশ ভোট দেখানো হয়েছে। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের ভোট কম দেখানোর অভিযোগও করেন তিনি সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং জনগণকে সচেতন করাই জামায়াতের লক্ষ্য। তিনি ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনেও কারচুপির অভিযোগ তুলে বিএনপির সমালোচনা করেন।সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত