প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
হিজলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত
জাহিদ হাসান ||
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর ইউনিয়ন পর্যায়ের প্রতিভা অন্বেষণ ও যাচাই-বাছাই অনুষ্ঠান। আজ (রবিবার) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় উদীয়মান শিশু-কিশোর ও তরুণ ক্রীড়াবিদদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এ বাছাই পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব থেকে আগত শতাধিক কৃতি খেলোয়াড় ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নেন। প্রশিক্ষক ও বিচারকদের নিবিড় তত্ত্বাবধানে প্রতিভাবান খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়, যারা পরবর্তীতে উপজেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।আরো পড়ুন, নিরাপদ সড়কের অভ্যাস গড়তে সাতক্ষীরায় শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএঅনুষ্ঠানে মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ সহ এলাকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, "শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। অপসংস্কৃতি ও মাদকের হাত থেকে তরুণ সমাজকে রক্ষা করতে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর মতো উদ্যোগ প্রশংসনীয়" বিকেল গড়াতেই বর্ণাঢ্য এই ক্রীড়া যাচাই-বাছাই পর্বের সমাপ্তি ঘটে। পুরো আয়োজন ঘিরে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত