প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
নবম পে স্কেলে বেতন ও তিন মাসের বকেয়া পেলেন সরকারি চাকরিজীবীরা
সংবাদ দিগন্ত ||
নবম পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন পেতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। রবিবার (১ নভেম্বর) অক্টোবর মাসের বেতনের সঙ্গে গত তিন মাসের বকেয়া অর্থও পেয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে বেতন নির্ধারণ সম্পন্ন করা কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। তবে আজ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন ও বকেয়া পাননি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাঁরা ২৫ অক্টোবরের মধ্যে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করতে পেরেছেন, তাঁরাই এদিন বেতন পেয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে বেতন নির্ধারণ করতে না পারায় বাকিরা অর্থ পাননি। আগামী কয়েক দিনের মধ্যে তাঁরাও বেতন ও বকেয়া পাবেন বলে জানা গেছে। রবিবার সকালে অনেক সরকারি কর্মচারী মুঠোফোনে বেতন জমার বার্তা পেয়েছেন। তাঁরা অক্টোবর মাসের নিয়মিত বেতনের পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়া অর্থ পেয়েছেন।আরো পড়ুন,দ্রুত কার্যক্রম শুরুর প্রত্যাশা নতুন মজুরি বোর্ডেরগত ১৭ সেপ্টেম্বর নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। এ কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাচ্ছেন। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ হার যথাক্রমে ৭৫ শতাংশে উন্নীত হওয়ার কথা। একই বছরের ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামোর শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে। এদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে রবিবার ফেসবুকে বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকেরাও শিগগিরই পে স্কেলের আওতায় আসছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত