প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
মিরপুরে শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ রাশেদ খাঁনের
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক পরিচয়ে অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাশেদ খাঁন লেখেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ আন্দোলনে গার্মেন্টসকর্মী হিসেবে নেমেছে। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম বলে দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনে আগে থেকেই জামায়াত ও এনসিপি উসকানি দিয়ে আসছিল। তাঁর দাবি, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় গার্মেন্টসকর্মী পরিচয় দেওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত।আরো পড়ুন,গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জামায়াতেরফেসবুক পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেন রাশেদ খাঁন। সেখানে তিনি বর্তমান বিরোধী দল ও আওয়ামী লীগের সাবেক রাজনৈতিক শক্তির মধ্যে সমন্বয়ের অভিযোগ তুলে ধরেন। রাশেদ খাঁনের ভাষ্য, সারজিস আলমের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের উসকে দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তবে শ্রমিক আন্দোলনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত—এসব বিষয়ে তাঁর বক্তব্যের স্বাধীন সত্যতা যাচাইয়ের তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত