প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে অস্থির গাজীপুরের শিল্পাঞ্চল
সংবাদ দিগন্ত ||
গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষুব্ধ পোশাকশ্রমিকদের হামলায় পুলিশের একটি বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে, পল্লী বিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া সফিপুরে একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধে অংশ নেওয়া অধিকাংশ শ্রমিকের হাতে লাঠিসোঁটা দেখা যায়।আরও পড়ুন,গ্রাম পুলিশের সেবার মান বাড়াতে বাইসাইকেল বিতরণ এ সময় কয়েকজন শ্রমিককে ‘শফিপুর আমরা চালাচ্ছি’ বলেও স্লোগান দিতে শোনা যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সকাল ১১টার দিকে সফিপুরে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। যমুনা ব্যাংকে ভাঙচুর এবং কোনাবাড়ীতে পুলিশের বক্সে আগুন দেওয়ার খবরও পুলিশ পেয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনাবাড়ী এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলছিল। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে শ্রমিক অসন্তোষ চলছে। এর জেরে বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। পরিস্থিতির কারণে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ও যান চলাচল ব্যাহত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত