প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ
সংবাদ দিগন্ত ||
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩১৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে। ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফলসংক্রান্ত তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ২৭২ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে এবং ৩৬ হাজার ৭২৮ জন ছেলে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেয়ে ২৮ হাজার ৪১৫ জন এবং ছেলে ১৫ হাজার ৮৫৭ জন। আরও পড়ুন,মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২জিপিএ-৫ পাওয়া এক হাজার ৩১৩ জনের মধ্যে ৮২১ জন মেয়ে এবং ৪৯২ জন ছেলে। মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ। গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৭০৭ জন। সে হিসাবে এবার পাসের হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে এক হাজার ৩৯৪ জন। এ বছর বোর্ডের অধীনে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ১৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম জানান, ইংরেজি ও উচ্চতর গণিতে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত