প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান
সংবাদ দিগন্ত ||
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সংগঠন রাওয়া। শনিবার রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় যান রাওয়ার নেতারা। সেখানে তারা তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সাক্ষাৎ শেষে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা এ ঘটনায় কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন আছে কি না, তা জানতে চেয়েছেন। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গেও কথা হয়েছে তাদের। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ইতোমধ্যে ঘটনাটি অনুসন্ধান করছে। আরও পড়ুন,হারুন অর রশীদসহ ছয়জনের চাকরি গেলমাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের পাশাপাশি সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে বলে পরিবার তাদের জানিয়েছে। আবু নওরোজ খুরশিদ আলম বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের জন্য অত্যন্ত কষ্টের। তারা আশা করছেন, দ্রুত প্রকৃত সত্য উদঘাটন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। পাশাপাশি রাওয়ার পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। রাওয়ার নেতারা বলছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বিষয়টির খোঁজখবর রাখবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত