প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
হারুন অর রশীদসহ ছয়জনের চাকরি গেল
সংবাদ দিগন্ত ||
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, সরকারি নির্দেশ অমান্য ও অসদাচরণের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। তাদের মধ্যে ছয়জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অন্য একজনকে দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর। শনিবার ৩১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ ও শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ, শ্যামল কুমার মুখার্জী ও মো. আনিসুর রহমান। এ ছাড়া রয়েছেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন ও মো. মনিরুজ্জামান সরকার। আর সহকারী পুলিশ সুপার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আরও পড়ুন,শেখ হাসিনাসহ ৮৪ আসামির বিরুদ্ধে মামলায় নতুন মোড়স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিভাগীয় তদন্তে সরকারি নির্দেশ অমান্য, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর সিদ্ধান্তগুলো কার্যকর করা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ফারহানা তাসকিন ও মো. মনিরুজ্জামান সরকার বিদেশে অবস্থান করে দীর্ঘদিন কর্মস্থলে যোগ দেননি। অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ছুটি শেষ হওয়ার পর কাজে যোগ না দেওয়া কিংবা সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।অন্যদিকে, বাধ্যতামূলক অবসরে পাঠানো কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে বিভাগীয় তদন্ত হয়। তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাত কর্মকর্তার বিরুদ্ধে সরকারের এই সিদ্ধান্ত পুলিশের বিভাগীয় শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত