প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
একই দিনে আলবেনিয়ার সংসদেও হট্টগোল
সংবাদ দিগন্ত ||
যৌনতা মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে নজিরবিহীন সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার অধিবেশন চলাকালে দুই পক্ষের সদস্যরা কিল-ঘুষি, লাথি ও চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন। সংঘর্ষে বেশ কয়েকজন সংসদ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
চলতি বছরের শুরুর দিকে দেশটির বিরোধী দল ‘স্ট্রং আর্মেনিয়া পার্টি’ ঘোষণা দিয়েছিল, ক্ষমতায় গেলে তারা ‘কোনো অসন্তুষ্ট নারী থাকবে না’—এমন লক্ষ্য নিয়ে একটি নতুন যৌনতা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করবে। দলটির দাবি, মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধির অন্যতম কারণ যৌন অসন্তোষ।
বৃহস্পতিবার পার্লামেন্টে এ প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালে ক্ষমতাসীন ‘সিভিল কন্ট্রাক্ট পার্টি’র সংসদ সদস্য তারন চাখোয়ান বিরোধী দলের সমালোচনা করেন। তিনি প্রস্তাবিত মন্ত্রণালয়ের বিষয়ে বিরোধী দলের নেতাকে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একপর্যায়ে বিরোধী নেতা নারেক কারাপেতিয়ানকে ‘আপাদমস্তক ঝামেলা’ বলে কটাক্ষ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।আরও পড়ুন,প্রধানমন্ত্রী নির্বাচনে সরাসরি ভোটের পরিকল্পনা বিরোধী দলের কয়েকজন সদস্য আসন ছেড়ে ডায়াসের দিকে এগিয়ে গেলে শুরু হয় হাতাহাতি। এ সময় পার্লামেন্টের ডেপুটি স্পিকার ভাহাগন আলেকসানিয়ান বিরোধী সদস্যদের লক্ষ্য করে একটি চেয়ার ছুড়ে মারেন। অন্যদিকে তারন চাখোয়ানকে বিরোধী সংসদ সদস্য গার্নিক দাভতিয়ানের দিকে পানি ছিটাতে দেখা যায়। পরে পানির বোতল ছোড়াছুড়ি ও টেবিল ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্পিকার অধিবেশন স্থগিত করেন। বিরতির পরও পার্লামেন্টের করিডরে সংঘর্ষ অব্যাহত থাকায় নিরাপত্তাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করেন।
ঘটনার পর প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সহিংসতার নিন্দা জানালেও ক্ষমতাসীন দলের পদক্ষেপের প্রতি সমর্থন জানান। অন্যদিকে বিরোধী নেতা কারাপেতিয়ান সংঘর্ষকে ‘পুরুষে পুরুষে স্বাভাবিক লড়াই’ বলে মন্তব্য করেন।
এ ঘটনায় কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে প্রসিকিউটর জেনারেলের কার্যালয় সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি।
এদিকে একই দিনে আলবেনিয়ার পার্লামেন্টেও পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। কেন্দ্রীয় ব্যাংক-সংক্রান্ত আইনের সংশোধনী নিয়ে ভোটের সময় বিরোধী সদস্যরা স্মোক বোমা ফাটিয়ে ডায়াস অবরুদ্ধ করেন এবং প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত