প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
ইউনূসের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ফজলুর রহমান
সংবাদ দিগন্ত ||
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তাঁর অভিযোগ, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে তিন-চারটি প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে এসব মন্তব্য করতে শোনা যায়। ভিডিওতে ফজলুর রহমান বলেন, একসময় তাঁরা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলার মহান সন্তান হিসেবে বিবেচনা করতেন। কিন্তু সেই মানুষটিই সবকিছুর সর্বনাশ করে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার ভূমিকা ও এর প্রভাব নিয়ে সমালোচনা করতে গিয়ে সংসদ সদস্য আরও বলেন,আরও পড়ুন,গণভোটের রায় বাস্তবায়নে ৯ নভেম্বর পর্যন্ত সময় দিলেন শফিকুর রহমান বর্তমানে মানুষ কাউকে বিশ্বাস করে না। তাঁদের প্রতি মানুষের মধ্যে তীব্র ঘৃণা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ফজলুর রহমান দাবি করেন, পুলিশ ছাড়া কোথাও গেলে তাঁদের গণপিটুনির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি রাস্তায় পড়ে থাকলেও কেউ তাঁদের সাহায্য করতে এগিয়ে আসবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর এসব বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে। তবে ভিডিওটি কোন অনুষ্ঠানে ধারণ করা হয়েছে এবং বক্তব্য দেওয়ার সময় উপস্থিত অন্যদের প্রতিক্রিয়া কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত