প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
শতভাগ পাসে কোয়ান্টামের সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী
মো: ইনতাজ হোসেন ||
বরাবরের মতো এবারও পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে পাহাড়ের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম। শতভাগ পাসের পাশাপাশি ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এবার প্রতিষ্ঠানটি থেকে মোট ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন, এ গ্রেড পেয়েছে ৪২ জন এবং এ মাইনাস পেয়েছে ১ জন।
প্রতিষ্ঠানটির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক তিন বিভাগে যথাক্রমে ১৪, ১২ ও ৩৪ জন শিক্ষার্থী রয়েছে।
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও অধ্যবসায়ের ফলে এ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কোয়ান্টামের এ ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত