প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
তালায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ১১ বছরের শিশু তাজমিরার
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা এলাকায় দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তাজমিরা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পাটকেলঘাটা-তালা সড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজমিরা খাতুন তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আব্বাজ আলীর মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে তালা থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।আরও পড়ুন,উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছয় গুণিজনকে সংবর্ধনাএতে একটি ইজিবাইকের সামনের আসনে বসে থাকা তাজমিরা গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইজিবাইকের সংঘর্ষে মেয়েটির মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে। সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্কতা ও যানবাহনের নিরাপদ গতি নিশ্চিত করার বিষয়টি আবারও সামনে এনেছে এ দুর্ঘটনা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত