প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
ঘোড়ার গাড়িতে চড়ে ‘চিরকুট’ সিনেমার প্রচারণা
সংবাদ দিগন্ত ||
মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে চলচ্চিত্র ‘চিরকুট’। এবার সিনেমাটির প্রচারণায় ব্যতিক্রমী আয়োজন করেছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ঘোড়ার গাড়িতে চড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন ‘চিরকুট’ টিমের সদস্যরা। গত ১৬ অক্টোবর দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে মুক্তি পায় চলচ্চিত্রটি। মুক্তির পর থেকেই দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দিতে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে আসছেন নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। এরই ধারাবাহিকতায় এবার রাজশাহীতে ঘোড়ার গাড়িতে চড়ে প্রচারণায় অংশ নেন তাঁরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরকুট’। সিনেমাটির প্রচারণা শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু থেকে। আরও পড়ুন,নতুন সিনেমা নিয়ে ব্যস্ত তামান্না ভাটিয়াপরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে ঘোড়ার গাড়িতে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান টিমের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অভিনেতা শ্যামল মাওলা, অভিনেত্রী আজিজুন মীম, নির্মাতা মুনতাসির আকিব, শামীম আহসান ও মাহিরা হাসানসহ সিনেমাটির অন্যান্য শিল্পী ও কলাকুশলী। ব্যতিক্রমী এই প্রচারণা ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। নির্মাতা ও অভিনয়শিল্পীদের এমন উদ্যোগের মাধ্যমে সিনেমাটির প্রতি দর্শকদের আকর্ষণ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। বর্তমানে দেশের বিভিন্ন স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সেও প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘চিরকুট’।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত