প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে একরামপুর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা
পীর মোহাম্মদ ||
সাধারণ মানুষের মধ্যে চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একরামপুর মসজিদ সংলগ্ন এলাকায় একরামপুর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।সুস্থ মানুষ, সুন্দর সমাজ গড়ার প্রত্যয় এবং সেবা ঐক্য, মানবতার কল্যাণে’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, আরও পড়ুন,শিবচরে দুই হাজার তালের বীজ রোপণ করলেন দেশ সংগঠনচিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়।এ ছাড়া রোগীদের স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পাশাপাশি ডায়াবেটিস শনাক্তকরণে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা এবং উচ্চ রক্তচাপ নির্ণয়ের জন্য প্রেসার মাপার সেবাও দেওয়া হয়।আয়োজকদের এ উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষ ও সুবিধাবঞ্চিতদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। দিনব্যাপী কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে অনেকেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত