প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
টঙ্গী পশ্চিমে পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী ও ৩ মাদকসেবী গ্রেপ্তার
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ৩ জন ছিনতাইকারী এবং ৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিচালিত এ অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়। আরও পড়ুন,সেন্ট মার্টিনে যেতে অনুমোদিত জাহাজ ব্যবহারের নির্দেশএকই অভিযানে আরও ৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ৬ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত