প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
নতুন সিনেমায় অতিথি চরিত্রে মেহজাবীন
সংবাদ দিগন্ত ||
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতিও ভক্ত-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন মেহজাবীন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘বেশি ভালো ভালো নয়।’ পোস্টের সঙ্গে যুক্ত করা হয়েছে নিউজিল্যান্ডের অল্টারনেটিভ/সোল ব্যান্ড লেইজারের একটি গান।
ছবিগুলোতে মেহজাবীনকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।আরও পড়ুন,বড়দিনে শাহরুখের ‘কিং’ দেখতে মুখিয়ে ভক্তরা তবে ছবিগুলো কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। তার এই পোস্টটি ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, পোস্টটিতে প্রায় ছয় হাজার রিঅ্যাকশন এসেছে।
এদিকে, ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বড়পর্দায় দেখা যেতে পারে মেহজাবীনকে। ভিকি জাহেদ পরিচালিত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে সিনেমাটিতে তার চরিত্রের ধরন বা বিস্তারিত সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের মধ্য দিয়ে যেমন ভক্তদের নজর কাড়ছেন মেহজাবীন, তেমনি নতুন সিনেমায় তার উপস্থিতি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত