প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাংলাদেশ সময় তখন বিকেল ৩টা ১৮ মিনিট। চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন,তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, আলোচনায় পুরোনো ভিডিওএসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পায়। সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের অন্যতম। দেশটির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার মধ্য দিয়ে জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোর আলোচনা এখন গুরুত্ব পাচ্ছে। এসব আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত