প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
অপারেশন সিঁদুর’ নিয়ে জল্পনা, মুখ্য চরিত্রে কার্তিক!
সংবাদ দিগন্ত ||
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে ঘিরে নতুন সিনেমা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এ সিনেমায় প্রধান চরিত্রে কার্তিক অভিনয় করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়া। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। চলতি বছরের শুরুতে পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও প্রযোজক ভূষণ কুমার সিনেমাটির ঘোষণা দেন। ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ভারতের পরিচালিত সামরিক অভিযানকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে কার্তিক যুক্ত হলে সামরিক প্রেক্ষাপটে এটি হবে তাঁর ক্যারিয়ারের আরেকটি উল্লেখযোগ্য কাজ। তবে সিনেমায় তাঁর সম্ভাব্য চরিত্র কিংবা কাহিনির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।আরও পড়ুন,শুটিং সেটে অভিনেত্রীদের সম্মতি নিয়ে প্রশ্ন রাধিকারআগে শেষ করবেন ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং‘অপারেশন সিঁদুর’-এর কাজ শুরুর আগে পরিচালক শিমিত আমিনের ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ সিনেমার শুটিং শেষ করার কথা রয়েছে কার্তিকের। ২০১৫ সালে ইয়েমেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ভারতের পরিচালিত ‘অপারেশন রাহাত’-এর প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি।এ ছাড়া কার্তিকের হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা। তাঁর ‘নাগজিলা’ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক অনুরাগ বসুর সঙ্গে তাঁর পরবর্তী সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে আসতে পারে। অন্যদিকে, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ মুক্তির সম্ভাব্য সময় আগামী বছরের ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহান্ত।‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য জাতীয় পুরস্কার২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান। এ সম্মান পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আনন্দ প্রকাশ করেন তিনি। গোয়ালিয়র থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরুর স্মৃতিচারণ করে কার্তিক জানান, একসময় তাঁর স্বপ্ন দেখে অনেকে হাসলেও তিনি লক্ষ্যে অবিচল ছিলেন। জাতীয় পুরস্কারকে জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন এই অভিনেতা। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর সাফল্যের পর এবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় কার্তিক। তবে সিনেমাটিতে তাঁর অভিনয়ের বিষয়টি নিশ্চিত হতে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত