প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
চার জুটির প্রেম ও সম্পর্কের গল্প নিয়ে আসছে ‘ক্যাফে আমব্রেলা’
সংবাদ দিগন্ত ||
পাইলটের পোশাকে ঢাকার বিমানবন্দরে গিয়ে ভিন্নধর্মী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। পেশাদার পাইলট ভেবে কেউ কেউ তাঁকে আলাদা সম্মানও দেখিয়েছেন। সম্প্রতি নির্মাতা শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’তে পাইলটের চরিত্রে অভিনয় করতে গিয়ে এমন অভিজ্ঞতা হয় তাঁর।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মুক্তি পাচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ওয়েব ফিল্মটি দেখা যাবে আইস্ক্রিনে। এতে চার জুটির প্রেম, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের নানা সমীকরণ তুলে ধরা হয়েছে। ওয়েব ফিল্মটিতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা। অন্য জুটিগুলোতে রয়েছেন নাযাহ নাওয়ার ও পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী এবং সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম।পাইলটের চরিত্রে বাস্তবসম্মত লুক আনতে সাদা শার্ট, টাই, কালো প্যান্ট, টুপি ও ব্যাজসহ পেশাদার পাইলটদের পোশাকের আদলে সাজ তৈরি করেছেন তৌসিফ। প্রথম আলোকে তিনি জানান, বাংলাদেশের পাইলটদের পোশাকের ধরন লক্ষ করে নিজের মাপ অনুযায়ী পোশাক তৈরি করেছিলেন। বিমানবন্দরে গিয়ে অনেকেই তাঁকে অভিনেতা হিসেবে চিনতে পারেননি; বরং পেশাদার পাইলট ভেবে সম্মান দেখিয়েছেন।আরও পড়ুন,সম্মান ও ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা, অভিযোগ তিশারচার জুটির সম্পর্কের গল্প‘ক্যাফে আমব্রেলা’ শুধু প্রেমের গল্প নয়; এতে পরিবার, দাম্পত্য জীবন, ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের জটিলতাও উঠে আসবে। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, চারটি আলাদা গল্প সমান্তরালে এগিয়ে গিয়ে একপর্যায়ে পরস্পরের সঙ্গে যুক্ত হবে।নতুন অভিনয়শিল্পীদের প্রস্তুত করতে শুটিংয়ের আগে কর্মশালার আয়োজন করেছিলেন নির্মাতা। বিদুষী বর্ণিতা জানিয়েছেন, তৌসিফ মাহবুব তাঁকে অভিনয়ের বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন। অন্যদিকে নাযাহ নাওয়ারের কাছে শিহাব শাহীনের সঙ্গে কাজের সুযোগটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। আমিনা ইসলামের অভিনয়জীবনের আনুষ্ঠানিক অভিষেকও হচ্ছে এই ওয়েব ফিল্মের মাধ্যমে।মুক্তির আগে ২২ অক্টোবর প্রকাশিত হয়েছিল ‘ক্যাফে আমব্রেলা’র ট্রেলার। এবার আইস্ক্রিনে পুরো গল্প দেখার অপেক্ষায় দর্শক।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত