প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
কসবায় মাদকবিরোধী অভিযান, দুইজনের কারাদণ্ড
শরিফুল ইসলাম ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবন ও গাঁজা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে স্বেচ্ছায় দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা সেবনের সময় ছবির মিয়া (৩০), পিতা ফিরোজ মিয়া এবং গাঁজা বিক্রির অভিযোগে কল্পনা বেগম (৪৫), স্বামী আলমগীর মিয়াকে হাতেনাতে আটক করা হয়। আরোও পড়ুন,কালিহাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে তাঁরা স্বেচ্ছায় দোষ স্বীকার করলে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এবং কসবা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত