প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার
মোঃ শরীফুল ইসলাম ||
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, লুটপাটের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে গেছেন। তিনি বলেন, বর্তমান সরকার গ্রাম থেকে শহর সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে কাজ করছেন। গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুরে কসবা উপজেলা পরিষদ চত্বরে রহমান ডেভলপমেন্ট ফাউন্ডেশন এবং শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি কসবা - আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতাল কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য খাতে গতি ফিরিয়ে আনা এবং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে দিনরাত কাজ করছে বলেও জানান মন্ত্রী। দেশের প্রায় সব জেলা ও উপজেলা হাসপাতালের পরিস্থিতি একই রকম উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে ১৯ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এসব হাসপাতালের শয্যাসংখ্যা ৫০-এ উন্নীত করা হয়। আরও পড়ুন,মির্জাপুরে বংশাই ও লৌহজং নদীতে ভাঙন চলছে: বিলীন হচ্ছেএরপর আর কোনও সরকার হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ায়নি বলে দাবি করেন তিনি। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি হাসপাতালের শয্যাসংখ্যা ১৫১-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতিতে কাজ চলছে বলেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ এর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম পিপিএম- সেবা, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহভীন রহমান,অস্ট্রেলিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি হেড অফ ডেভেলপমেন্ট কো-অপারেশন সাইদ হায়দার, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এক্সিকিউটিভ তারিফ রহমান,রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা আশরাফ জামিল রহমান, সাবেক পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস, জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার ও কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান মোহাম্মদ ইকলিল আযম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া ও শক্তি ফাউন্ডেশনের সুস্মিতা। অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মীগন সহ বিভিন্ন শ্রেণীর লোক জন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত