প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
শুরুতে ধাক্কা, পরে শাদমান-হৃদয়ের প্রতিরোধ
সংবাদ দিগন্ত ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশন শেষে স্বস্তির অবস্থানে রয়েছে বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে ৫৯ ওভারে ১৭৭ রান তুলেছে টাইগাররা ওপেনার শাদমান ইসলামের দৃঢ় ব্যাটিং এবং তৌহিদ হৃদয়ের সঙ্গে তাঁর অবিচ্ছিন্ন জুটি দলকে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করেছে।শাদমান ১৬৭ বলে ৭৯ রান করে অপরাজিত আছেন। তাঁর ইনিংসে রয়েছে আটটি চার। অন্য প্রান্তে তৌহিদ হৃদয় ৭৪ বলে ৩৬ রান নিয়ে অপরাজিত। তিনি মেরেছেন তিনটি চার। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৬৭ রান। দিনের শুরুতেই মাত্র ৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২৩ বলে ৭ রান করে জেডেন সিলসের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন তানজিদ হাসান। এরপর শাদমান ও মুমিনুল হক দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়ে দলের ইনিংস সামাল দেন।মমিনুল ৫১ বলে ২৮ রান করে জোমেল ওয়ারিকানের বলে শামার জোসেফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে তৃতীয় উইকেটে আরও ৪২ রান যোগ করেন শাদমান। ৪২ বলে ১৯ রান করা শান্তকে ৩৫.৩ ওভারে এলবিডব্লিউ করেন ওয়ারিকান। সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের নেওয়া রিভিউতেও আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে।আরো পড়ুন,মিরপুর টেস্টে বাংলাদেশের বড় লক্ষ্য সিরিজ জয়শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন তৌহিদ হৃদয়। এরপর দুজন মিলে দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে আর কোনো উইকেট পড়তে দেননি। শাদমান ৯৫ বলে পাঁচটি চারের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। চা বিরতিতে যাওয়ার সময় তাঁর সংগ্রহ ৭৯ রান, আর হৃদয়ের ৩৬। বাংলাদেশের ইনিংসে অতিরিক্ত থেকে এসেছে ৮ রান ৩ বাই, ২ লেগবাই ও ৩ নো-বল। ৫৯ ওভার শেষে দলের রান তোলার হার ছিল ওভারপ্রতি ৩। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিকান ১১ ওভারে ২৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। জেডেন সিলস ৮ ওভারে ১৪ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। চা বিরতির পর বাংলাদেশের হাতে রয়েছে আরও সাত উইকেট। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের ব্যাটিং এখনো বাকি। ফলে শেষ সেশনে শাদমান-হৃদয়ের জুটি কতটা বড় হয় এবং বাংলাদেশ দিন শেষে কত রান সংগ্রহ করে, সেদিকেই থাকবে সবার নজর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত