প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
রাজাপুরের পুটিয়াখালী মিরের হাটে মাদকবিরোধী অভিযানে ৩ যুবক গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড
মোঃ রাজু তালুকদার ||
ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী মিরের হাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-১. মোঃ নুরনবী (২১), পিতা: মৃত মোফাজ্জেল, সাং: উত্তর সাউদপুর, রাজাপুর, ঝালকাঠি।২. মোঃ আবির হাসান (২০), পিতা: আফজাল হাওলাদার, সাং: পুখরিজানা, রাজাপুর, ঝালকাঠি।৩. মোঃ আবু জর গিফারী (২১), পিতা: হান্নান খলিফা, সাং: পুখরিজানা, রাজাপুর, ঝালকাঠি।আরও পড়ুন,লাখাইয়ে ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধারঅভিযানে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিফাত আরা মৌরি মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত