প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
ইসরাইলের নির্বাচনে ভোটের হিসাবে পালাবদল
সংবাদ দিগন্ত ||
ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি শীর্ষে থাকলেও গণনা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির ভোটের হার কমছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ভোটের হার কিছুটা বেড়েছে। বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে। গণনায় লিকুদ পার্টি মোট বৈধ ভোটের ২১ দশমিক ৭ শতাংশ পেয়েছে। এর আগে প্রকাশিত এক আপডেটে দলটির ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ।অন্যদিকে, ইয়াশার পার্টি পেয়েছে ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট। আগের আপডেটে দলটির ভোটের হার ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ। ফলে গণনার অগ্রগতির সঙ্গে দলটির ভোটের হার সামান্য বেড়েছে।আরো পড়ুন,রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হাউছিদেরপ্রাথমিক ফলাফলে ফিলিস্তিন-ইসরাইলি জয়েন্ট লিস্ট ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের ভোটের হার ৮ দশমিক ২২ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে, প্রকাশিত ফলাফল এখনো প্রাথমিক। ভোট গণনা অব্যাহত থাকায় দলগুলোর ভোটের হার ও অবস্থানে পরিবর্তন আসতে পারে। প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই দলগুলোর প্রকৃত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত