প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
সূচক কমলেও ডিএসইতে লেনদেন ৪০৩ কোটি টাকা
সংবাদ দিগন্ত ||
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে কমেছে ব্লুচিপ ও শরিয়াহভিত্তিক সূচকও। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমেছে। ব্লুচিপ সূচক ডিএস৩০ ২ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ৮৭ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করেছে। আর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৬ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ দশমিক ৭৭ পয়েন্টে। ডিএসইতে মঙ্গলবার মোট ১৪ কোটি ৪১ লাখ ২৫ হাজার ২৫টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য ছিল ৪০৩ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকা। দিনজুড়ে মোট লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৪৭টি। লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও অন্যান্য সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ১০৮টির। আরো পড়ুন,মেট্রোরেলের নতুন দুই প্রকল্পে চার প্যাকেজে চুক্তিবিপরীতে দর কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত ছিল ৫৩টির দর। দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ১৯২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।শ্রেণিভিত্তিক হিসাবে ‘এ’ শ্রেণির ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১৪টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ শ্রেণির ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির দর বেড়েছে, ৪৮টির কমেছে এবং ৮টির অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, ‘জেড’ শ্রেণির ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ২৫টির অপরিবর্তিত রয়েছে। মিউচ্যুয়াল ফান্ডের ৩১টির মধ্যে ৩টির দর বেড়েছে, ১৯টির কমেছে এবং ৯টির অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের চারটির মধ্যে একটির দর বেড়েছে ও তিনটির কমেছে। সরকারি সিকিউরিটিজের চারটির সবগুলোর দর কমেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত