প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার, বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা
মোঃ সাজ্জাদ মিয়া ||
ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানাধীন ১ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গ্রেপ্তার নারীরা হলেন মোছা. মিতু আক্তার (২৭) ও ললিতা বেগম (৩৪)। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাতে ১১.30 মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন ১ নং পুলিশ ফাঁড়ির সদস্যরা। ফাঁড়ির ইনচার্জ এর গোপন সংবাদ ভিওিতে অভিযান চালিয়ে মো. মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, প্রতি কেজি গাঁজার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা হিসাবে উদ্ধার করা মাদকের মোট বাজারমূল্য দাঁড়ায় ৩ লাখ ২০ হাজার টাকা। আরও পড়ুন,পদ্মার চরের দখল নিয়ে কাকন-কালু বাহিনীর গোলাগুলি, আতঙ্কে জেলে ও কৃষকপুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই নারীর নাম মোছা. মিতু আক্তার (২৭) ও ললিতা বেগম (৩৪)। তাঁদের পিতার নাম মৃত কাজী রতন মিয়া এবং মাতার নাম মৃত আলেয়া বেগম। তাঁদের ঠিকানা ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকা, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ। উদ্ধার করা গাঁজার উৎস কোথায়, এর সঙ্গে কোনো সরবরাহকারী চক্র জড়িত কি না কিংবা এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, জিজ্ঞাসাবাদে প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে ১ নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। মামলার অগ্রগতি ও তদন্তের পর এ ঘটনায় আরও তথ্য জানা যেতে পারে। মাদকদ্রব্যের অবৈধ কারবার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ১ নং ফাঁড়ি ইনচার্জ মোঃ মহিউদ্দিন আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত