প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
বরগুনার আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ মিরাজ হোসেন ||
বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা জায়, ২৬ অক্টোবর দিবাগত রাত ১টা ১৫ মিনিটে আমতলী থানাধীন শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই মো. মিজানুর রহমান ও এএসআই মো. জসিম উদ্দিন সিকদারসহ সঙ্গীয় ফোর্স ওই অভিযানে অংশ নেন। আরও পড়ুন,যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণের শুভেচ্ছা মিছিলঅভিযানকালে মো. আমিনুর ওরফে আকাশ (২৬) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আকাশ আমতলী পৌরসভার দক্ষিণ-পশ্চিম আমতলীর মো. মোতাহার হাওলাদার এর ছেলে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত