প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
উৎসবের দিনে মানবিকতার নজির গড়ল লালমনিরহাট যুবদল
জুবাইর আহমেদ খান রোহান ||
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি মানবিক উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের মিশন মোড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক,আরও পড়ুন,পাবনা বাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছেপৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ) এবং সদস্যসচিব হাসান আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিকদলের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সভায় বিএনপি ও যুবদলের নেতারা বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত