প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
পাবনা বাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে
মোঃ আতিকুর রহমান ||
বাংলাদেশ রেলওয়ের চিঠি অনুযায়ী, পাবনা–ঢাকা–পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেনের সময়সূচি ও যাত্রাবিরতির তালিকা নিচে দেওয়া হলো। ৮০৮ নম্বর ট্রেন 'পাবনা প্রভাতী এক্সপ্রেস' পাবনা থেকে ছাড়বে সকাল ৮:০০ মিনিটে এবং ঈশ্বরদী পৌঁছাবে সকাল ৮:৪৮ মিনিটে। ঈশ্বরদী থেকে ছাড়বে সকাল ৯:১০ মিনিটে ঢাকা পৌঁছাবে দুপুর ২:৫০ মিনিটে। ৮০৭ নম্বর ট্রেন 'পাবনা গোধূলী এক্সপ্রেস' ঢাকা থেকে ছাড়বে বিকেল ৩:২৫ মিনিটে এবং ঈশ্বরদী পৌঁছাবে রাত ৮:০০ মিনিটে।ঈশ্বরদী থেকে ছাড়বে রাত ৮:২০ মিনিটে। পাবনা পৌঁছাবে রাত ৯:২০ মিনিটে। আরও পড়ুন,জামায়াত ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন- এমপি আনিসুর রহমান খোকন তালুকদারপাবনা থেকে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি পাবনা, টেবুনিয়া, দাশুড়িয়া, ঈশ্বরদী, মাঝগ্রাম, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর ও ঢাকা। ঢাকা থেকে পাবনাগামী ট্রেনের যাত্রাবিরতি ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, শহীদ এম মনসুর আলী, উল্লাপাড়া, বড়ালব্রিজ, চাটমোহর, মাঝগ্রাম, ঈশ্বরদী, দাশুড়িয়া, টেবুনিয়া ও পাবনা। সূত্র: বাংলাদেশ রেলওয়ে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত