প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
নরসিংদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত
আশরাফুল ইসলাম সবুজ ||
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে নরসিংদী জেলা যুবদল। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুতের নেতৃত্বে নরসিংদী রেলস্টেশন থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজি মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, সহসভাপতি ফরহাদ চৌধুরী ও সনেট, আরও পড়ুন,চট্টগ্রামে ভুয়া বিলে টাকা লোপাটের অভিযোগে রেল-চসিক-ব্যাংকের ১৪ জনের নামে দুদকের মামলাযুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নরসিংদী সদর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্যসচিব মুজাহিদ হোসেন রুবেল এবং রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত