প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আসামির ২ দিনের রিমান্ড
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোশাররফ হোসেন (৫৫) নামের এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহারিয়ার হোসেন রিমান্ডের আবেদন করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের আছিদুর রহমান খান চৌধুরীর ছেলে। তিনি ঝাউডাঙা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন।আরও পড়ুন,সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান: ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তারঅভিযোগ অনুযায়ী, গত ১০ অক্টোবর বিকেলে ওই স্কুলছাত্রীকে রাস্তা থেকে ডেকে নিয়ে বাড়িটির ছাদে ধর্ষণ করা হয়। পরে ১২ অক্টোবর পুলিশ শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। শিশুটির বাবা-মায়ের বিচ্ছেদের পর সে দাদি ও চাচির কাছে থেকে ঝাউডাঙা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত বলে এজাহারে উল্লেখ রয়েছে।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ১৩ অক্টোবর মোশাররফ হোসেনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। রিমান্ড শুনানিতে আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট শফিউর রহমান শফি অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সিএসআই মাজেদুর রহমান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহারিয়ার হোসেন জানান, আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর আসামিকে কারাগার থেকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত