প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে তীব্র বিতর্ক
সংবাদ দিগন্ত ||
সরকার অনুমতি দিলে প্রয়োজন সাপেক্ষে ‘ক্রসফায়ার’ করার কথা বলে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে দেওয়া তাঁর এই বক্তব্যকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে এক চরম বিপজ্জনক বার্তা হিসেবে দেখছে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো। মানবাধিকার রক্ষাকারীরা অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার, সরকারের স্পষ্ট ব্যাখ্যা এবং আইজিপির প্রশাসনিক জবাবদিহি ও অপসারণ দাবি করেছে। এছাড়া একাধিক রাজনৈতিক দলও এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), আইন ও সালিশ কেন্দ্র (আসক), আরও পড়ুন,কুষ্টিয়ায় লংমার্চের স্থান নিয়ে অনিশ্চয়তাঅধিকার এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) একযোগে বিবৃতি দিয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ ঘটনাকে ‘পেশাগত দেউলিয়াত্ব’ বলে অভিহিত করেছেন এবং আইজিপির প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা ও দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান। মানবাধিকার সংগঠনগুলো স্পষ্ট করেছে যে, কোনো প্রশাসনিক অনুমতিই আদালতকে এড়িয়ে নাগরিককে হত্যার আইনি ভিত্তি দিতে পারে না। রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবি পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়েছে। তারা উল্লেখ করেছে যে, অসাংবিধানিক এই ঘোষণা মাঠপর্যায়ে বিচারবহির্ভূত হত্যার সুযোগ তৈরি করবে এবং ফ্যাসিবাদী আমলের গুম ও ক্রসফায়ারের স্মৃতিকে ফিরিয়ে আনবে। আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদার তদন্ত ও আদালতে বিচার প্রক্রিয়া বজায় রাখার ওপর জোর দিয়ে রাজনৈতিক দলগুলো পুলিশপ্রধানের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত