প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
ওয়াশিংটনের বিরুদ্ধে শর্ত চাপানোর অভিযোগ
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে আন্তরিক নয় এবং তারা কূটনীতির কথা বলে ইরানের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র এক প্রতিবেদনে প্রকাশিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে এমন কঠোর অভিযোগ উত্থাপন করেন। বাঘাই দাবি করেন, অতীতে সামরিক হামলার আগমুহূর্তেও মার্কিন প্রশাসন আলোচনার কথা বলে প্রতারণার আশ্রয় নিয়েছে। সংবাদ সম্মেলনে বাঘাই উল্লেখ করেন, ২০২৫ সালের জুন মাসে ইরানের ওপর মার্কিন সামরিক আগ্রাসনের ঠিক প্রাক্কালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার প্রতি সমর্থনের কথা বলেছিলেন। কিন্তু এই ধরনের দৃষ্টিভঙ্গিতে কোনো ধরনের সদিচ্ছা বা সততা নেই বলে তিনি মন্তব্য করেন। আরও পড়ুন,মারিয়া কোরিনার আকস্মিক প্রত্যাবর্তনএছাড়া ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে তিনি জানান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহালে ওয়াশিংটনকে অন্ধের মতো অনুসরণ করেছে এবং ইরানের ওপর হামলার প্রকাশ্য নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে বাঘাই দ্ব্যর্থহীন কণ্ঠে জানান, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করেনি বা অর্জনের কোনো চেষ্টাও চালায়নি। ওয়াশিংটন ও ইসরাইল ভিত্তিহীন অভিযোগ তুলে মূলত সামরিক আগ্রাসনের জন্য মিথ্যা অজুহাত তৈরি করছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ইরান অতীতে সদিচ্ছা নিয়েই ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে সই করেছিল, অথচ যুক্তরাষ্ট্র একতরফাভাবে তিন বছর পর সেই চুক্তি থেকে বেরিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত