প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
চন্দ্রগঞ্জের যাদৈয়ায় ডাকাতির ঘটনায় প্রশাসনকে তথ্য দিয়ে প্রাণনাশের হুমকিতে ছাত্রদল নেতা রাকিব
মোঃ রাকিব হোসেন ||
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার যাদৈয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গভীর রাতে ডাকাতির চেষ্টার অভিযোগ, স্থানীয়দের ধাওয়া, পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া এবং পরে প্রশাসনের অভিযানের সময়ও অভিযুক্ত ব্যক্তির বাড়ি থেকে পালানোর ঘটনা ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ডাকাতির ঘটনায় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার পর চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল্যাহ আল রাকিব প্রাণনাশের হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। অন্যদিকে, ঘটনায় অভিযুক্ত আলতাফ হোসেনের বারবার পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে নানামূখী কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে যাদৈয়া ব্রিজ সংলগ্ন আহাম্মদ উল্যার বাউন্ডারির একটি ভারী লোহার গেট খুলে ডাকাতির চেষ্টা চালায় আনুমানিক ১৫ থেকে ২০ জনের একটি সংগবদ্ধ ডাকাত দল। এ সময় ডাকাত দলের অধিকাংশ সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও আলতাফ হোসেন নামের ডাকাত দলের সদস্য স্থানীয়দের ধাওয়ার মুখে পড়েন। একপর্যায়ে সে পাশে থাকা খালে উলঙ্গ অবস্থায় ঝাঁপ দেন এবং পরে সাঁতরে অন্য পাড় দিয়ে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শী রাকিব, ইমন, পিয়াস, সুজন, আবুল বাশার, কাদের, ইউসুফ সহ স্থানীয় সচেতন মহলের দাবি। উক্ত ঘটনার জেরে আব্দুল্যাহ আল রাকিবসহ স্থানীয়রা প্রশাসনকে নিকটস্থ চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেন। এর পর পুলিশ অভিযুক্ত আলতাফ হোসেনের বসতবাড়িতে গেলে সেখান থেকেও সে পালিয়ে যাওয়ার সময় ভেজা লুঙ্গি ও জামা সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ঘটনার পর প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করা চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল্যাহ আল রাকিবের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।আরও পড়ুন,লামায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের তাঁর অভিযোগ, ঘটনার বিষয়ে প্রশাসনকে অবহিত করার পর থেকে তাঁকে বিভিন্নভাবে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি কৌশলে বিভিন্ন মাধ্যমে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। রাকিবের অভিযোগ সত্য হলে, অপরাধের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার কারণে একজন নাগরিককে হুমকি বা হয়রানির মুখে পড়তে হওয়া অত্যন্ত দুঃখজনক। তবে কারা তাঁকে হুমকি দিচ্ছে, তাদের সঙ্গে রাতের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না এবং তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগের পক্ষে কী তথ্যপ্রমাণ রয়েছে—এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন। এ ঘটনায় রাকিবের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁর অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার স্থানীয়রা জোর দাবি জানায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি যাদৈয়া ও আশেপাশের এলাকায় এর আগেও একাধিক চুরি-ডাকাতি, চিনতাই সহ নানান আইনশৃংখলা পরিপন্থি ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি সামনে আসার পর আগের ঘটনাগুলোর সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যাদৈয়া ব্রিজ সংলগ্ন এলাকার এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—ডাকাতির চেষ্টার অভিযোগে জড়িত ব্যক্তিদের পরিচয় কতটা নিশ্চিত করা গেছে? অভিযুক্ত আলতাফ হোসেনের বাড়ি থেকে ঠিক কী কী আলামত উদ্ধার করা হয়েছে? তিনি এখন কোথায় এবং তাঁকে শনাক্ত বা আটক করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? ডাকাত দলের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্তে কী অগ্রগতি হয়েছে? সর্বোপরি, প্রশাসনকে সহযোগিতা করার পর রাকিবকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে এবং স্থানীয়দের উদ্বেগও কমতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত