প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
গাজীপুরে দ্য প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদ হোসেন ||
জোড়পুকুর রোড উপশাখায় আলোচনা সভা, ব্যাংকের সেবার প্রশংসায় অতিথিরা। দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের জোড়পুকুর রোড উপশাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ব্যাংকের সেবার মান ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। জোড়পুকুর রোড উপশাখা কর্তৃক আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন কলেজের ভারপ্রাপ্ত সভাপতি মুকছুদুর রহমান, কলেজের অধ্যক্ষ জনাব শরিফুল ইসলাম, কালনীর সাবেক মেম্বার হারুন অর রশীদ এবং বিশিষ্ট আইনজীবী জনাব মোবাশ্বের উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য প্রিমিয়ার ব্যাংকের জোড়পুকুর রোড উপশাখার ব্যবস্থাপক জনাব হাসানুজ্জামান খান। সভায় বক্তারা বলেন, আরও পড়ুন,সরকারি জমি দখল ও মাদক বাণিজ্যের অভিযোগ বাঁশ ফারুকের খুঁটির জোর নিয়ে প্রশ্নএকটি ব্যাংকের সাফল্য নির্ভর করে গ্রাহকসেবার মান, আস্থা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ওপর। গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত সেবা প্রদান এবং ব্যাংকিং কার্যক্রমে গ্রাহকদের আস্থা ধরে রাখার ক্ষেত্রে দ্য প্রিমিয়ার ব্যাংকের কার্যক্রম প্রশংসনীয়। বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার দিনকে স্মরণ করার উপলক্ষ নয়, বরং অতীতের অর্জন পর্যালোচনা এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার করারও একটি গুরুত্বপূর্ণ সময়। তাঁরা আশা প্রকাশ করেন, দ্য প্রিমিয়ার ব্যাংক ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশের ব্যাংকিং খাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আলোচনা সভায় উপস্থিত অতিথিরা ব্যাংকটির ২৭ বছরের পথচলার সাফল্য কামনা করেন এবং আগামী দিনগুলোতে এর ব্যবসায়িক অগ্রগতি, সেবার মানোন্নয়ন ও সার্বিক সমৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত