প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
রায়পুরায় ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক
আশরাফুল ইসলাম সবুজ ||
নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাসের যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।আরও পড়ুন,টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুরআটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত