প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
কসবায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেপ্তার
সংবাদ দিগন্ত ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। সে পেশায় একজন ডেকোরেশন শ্রমিক। কসবা থানা সুত্রে জানা যায়, শনিবার অভিযুক্ত শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানের লাইটিংয়ের কাজ করছিলো। বিকেলে কাজ শেষে ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জারসহ ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখে। সে এগুলো দেখতে পেয়ে কৌতুহলবশত সে এটা তুলে নেয়। চার্জার ও গুলি হাতে নিয়ে শামিম মিয়া জয়নগর বাজারে যাওয়ার পর ওই এলাকার বাসিন্দা ছুটিতে বাড়িতে বেড়াতে আসা চট্রগ্রামে আরআরএফ’এ কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য এগুলো দেখতে পায় ।আরও পড়ুন,শ্যামপুর থানাধীন হোটেল দক্ষিণ বাংলাকে ঘিরে নারী ও মাদক সিন্ডিকেটতিনি শামিমের কাছে জানতে চান এগুলো সে কোথায় পেয়েছে।শামিম মিয়া তখন জানায় খিরনাল এলাকায় ডেকোরেশনের লাইটিংয়ের কাছ শেষে আসার পথে জয়নগর বাজারের পাশে রাস্তায় এগুলো পেয়েছে। তখন মাহমুদুল হাসান ডেকোরেশন শ্রমিক শামিম মিয়াকে কিছু বুঝতে না দিয়ে একটি দোকানে বসিয়ে রেখে জাতীয় জরুরী সেবা ত্রিপল নাইন (৯৯৯) কল দিয়ে বিষয়টি অবহিত করেন। জরুরী সেবা থেকে কসবা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার , কসবা থানা অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম জয়নগর বাজারে গিয়ে একটি চার্জারসহ ৯ রাউন্ড চায়না গুলি জব্দ করে এবং অভিযুক্ত শামিম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, উপজেলার জয়নগর এলাকায় নিজ বাড়িতে বেড়াতে আসা চট্রগ্রামে আরআরএফ’এ কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য অভিযুক্তের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরী সেবায় ফোন দেন। জরুরী সেবা থেকে ম্যাসেজ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এগুলো জব্দ করে শামিম মিয়াকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত