প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
হিজলায় ১ নং হরিনাথপুর ইউনিয়ন মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত
জাহিদ হাসান ||
বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ১ নং হরিনাথপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে সংগঠনের শক্তি বৃদ্ধি এবং গতিশীলতা আনার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। আজ আয়োজিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা মহিলা দলের সভাপতি জনাব কাজী নাসরিন বেগম। সভায় বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন এবং হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলতাফ হোসেন খোকন। এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রুমা খানম, সাধারণ সম্পাদক, আরও পড়ুন,ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস করা হলো ২১ ড্রেজার মেশিনহিজলা উপজেলা মহিলা দল জনাব সালাউদ্দিন সরদার, আহ্বায়ক, হরিনাথপুর ইউনিয়ন বিএনপি আব্দুস সাত্তার মাঝি, অন্যতম সদস্য, বরিশাল উত্তর জেলা যুবদল মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খ, হরিনাথপুর ইউনিয়ন বিএনপি জহির রায়হান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হিজলা উপজেলা যুবদল মাহফুজুর রহমান এলিট সাবেক যুগ্ন আহবায়ক হিজলা উপজেলা যুবদল নূর হোসেন সুজন,সাবেক সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল অনুষ্ঠানে হরিনাথপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি পদপ্রার্থী শারমিন খানম বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ইউনিয়ন পর্যায়ে মহিলা দলকে আরও সুসংগঠিত করা এবং মাঠপর্যায়ে সাধারণ নারীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কর্মী সভায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দলের অগ্রগতি ও সামনের রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে সভা শেষ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত