প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দলের ভূমিকার অঙ্গীকার
সংবাদ দিগন্ত ||
সরকারের একের পর এক ভুল ও অনিয়মের বিরুদ্ধে বিরোধী দল নীরব থাকতে পারে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জামায়াত সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে কাজ করতে চায়; তাই সরকারের ভালো উদ্যোগে সমর্থন জানালেও ভুলের কঠোর সমালোচনা করতে তারা পিছপা হবেন না।মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি, প্রশাসনের দলীয়করণ, প্রবাসীদের অধিকার এবং জাতীয় রাজনীতির নানা বিষয় তুলে ধরেন। আরও পড়ুন,বিরোধী দল হিসেবে সুবিধা ভোগ করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছেআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে প্রত্যাশিত অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের মন্ত্রণালয়ে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সৌদি আরবের কারাগারে বন্দি হাজার হাজার বাংলাদেশির ন্যায়বিচার নিশ্চিতকরণে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।তিনি আরও উল্লেখ করেন, অতীতে বিরোধী দলের অন্ধ বিরোধিতা কিংবা ঢালাও সমর্থনের যে সংস্কৃতি ছিল, তা পরিহার করে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক চর্চা গড়ে তুলতে চায় জামায়াত। নিজ দলের শৃঙ্খলা রক্ষা প্রসঙ্গে তিনি জানান, এক সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আগামী স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি পরিস্থিতি বিবেচনা করে দলীয় সিদ্ধান্তের কথা জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত