প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৫
ফজলে হুদা অনিক ||
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন ছিনতাইকারী, ছয়জন মাদকসেবী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চারজন আসামি রয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পাঁচ ছিনতাইকারী হলেন—চকরিয়ার ইসমাইল (২৬), চট্টগ্রামের সাতকানিয়ার টিপু দাস (২৪), কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার শাহাদাত হোসেন ফাহিম (২২), মধ্য কলাতলী এলাকার হাসান প্রকাশ জিল্লু (২১) এবং দক্ষিণ বাহারছড়া এলাকার জামাল উদ্দিন জিয়া (৪০)।আরও পড়ুন,মহেশপুরের পাতিবিলা গ্রামের হোসেন আলীর বিরুদ্ধে অন্যের জমিএ ছাড়া মাদকসেবী হিসেবে সাহা কালাম (২২), মো. নুরু ইসলাম (৬০), মো. জাহেদ হাসান (২৪), মো. রফিক (২৯), আবুল কাসেম (২৪) ও শারমিন (৩০) নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. ছৈয়দ নুর, তোফাইদুল ইসলাম বাবু (২১), আবু বক্কর (২২) ও মো. সেলিম (২২)-কে গ্রেপ্তার করা হয়।পুলিশের দেওয়া নথিতে গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে আগের মামলা ও সাধারণ ডায়েরির তথ্যও উল্লেখ রয়েছে। তবে এসব মামলার অভিযোগের বিষয়ে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁদের দোষী হিসেবে গণ্য করা যায় না। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং চোর-ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে পৌরসভা ও ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত