প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
ক্যানসারের সাথে দীর্ঘ লড়াইয়ের অবসান
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় মডেল, উপস্থাপিকা ও ফ্যাশন কোরিওগ্রাফার তুলনা আল হারুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই শেষে শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই অকাল ও আকস্মিক প্রয়াণে শোবিজ অঙ্গনসহ ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই আয়াজ।পরিবার সূত্রে জানা গেছে, তুলনা আল হারুন দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্রেন টিউমার ও ক্যানসারে ভুগছিলেন। পূর্বে অস্ত্রোপচারের মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার পুনরায় অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন,মগবাজারে আসিফের গাড়ি লক্ষ্য করে হামলাসেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রাতে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হন তিনি। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ে জানাজা শেষে তাঁকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি একজন দক্ষ স্টাইলিস্ট হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে যাওয়া এই তারকা পর্দার পেছনের ক্যানসারের কষ্ট আড়াল করে সবসময় হাসিমুখে ক্যামেরার সামনে ইতিবাচক শক্তি ছড়িয়ে গেছেন। তাঁর প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গন এক বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্বকে হারাল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত