প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি
সংবাদ দিগন্ত ||
পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও শক্তিশালী ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে, এটি আরও ঘনীভূত হয়ে দিক পরিবর্তন করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।আরও পড়ুন,ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি অপ্রতিমের বাবারশনিবার (২৪ অক্টোবর) সকালে দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আজ সকাল ৬টায় এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকাতেই অবস্থান করছে। আবহাওয়াবিদদের মতে, এই লঘুচাপ ব্যবস্থাটি আরও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।সাগরের সার্বিক পরিস্থিতি ও সম্ভাব্য ঝোড়ো হাওয়ার ঝুঁকি বিবেচনা করে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে থাকতে এবং গভীর সাগরে বিচরণ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত