প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
হামলার দায় অস্বীকার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের
সংবাদ দিগন্ত ||
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ক্রমবর্ধমান নিরাপত্তাঝুঁকি ও আকাশপথের বিধিনিষেধের কারণে বাংলাদেশের মধ্যপ্রাচ্যগামী যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন সৌদি ও একজন ভারতীয় নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত আটজনের মধ্যে দুজন বাংলাদেশি প্রবাসী রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (জিএসিএ)।সংকটময় পরিস্থিতিতে বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) জানিয়েছে, ঢাকা থেকে সৌদিগামী সরাসরি ও বিভিন্ন দেশের ট্রানজিট মিলিয়ে সর্বমোট ১৩৫টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এর মধ্যে ৬২টি সরাসরি (বিমান বাংলাদেশ, সৌদিয়া, ইউএস-বাংলা ও রিয়াদ এয়ার) এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট (ইন্ডিগো, এমিরেটস, কাতার এয়ারওয়েজ ইত্যাদি) রয়েছে। এই আকস্মিক ফ্লাইট বাতিলের ফলে ২০ হাজার ৬৭২ জন যাত্রীর ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে, যাদের বড় অংশই প্রবাসী কর্মী।আরোও পড়ুন,সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির তথ্য নেইহামলার পর দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্বাভাবিক করা হলেও নতুন করে রুটটি সচল রাখা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই সুনির্দিষ্ট হামলার দায় অস্বীকার করলেও সৌদি আরবের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মুখে ওয়াশিংটন সে দেশে কর্মরত নিজ দেশের কূটনীতিকদের ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সৌদিগামী যাত্রীদের টিকিট বা ভ্রমণের হালনাগাদ তথ্যের জন্য স্ব-স্ব এয়ারলাইনসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত