প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশে বিপুল জাপানি বিনিয়োগ পরিকল্পনা
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে জাপান। আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে এ বিষয়ে যৌথ ঘোষণা আসতে পারে বলে জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।প্রতিবেদন অনুযায়ী, এই বিশাল অর্থায়ন মূলত অটোমোবাইল, উৎপাদনশিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হতে পারে। পাশাপাশি, জাপানি ট্রেডিং প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনের সহায়তায় নির্মিত 'বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন'-এ জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগের বড় সুযোগ তৈরি হবে। আরোও পড়ুন,শীতের আগাম সবজির দরপতনএশিয়ায় চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলা করা এবং বাংলাদেশকে আঞ্চলিক বিনিয়োগের প্রধান কেন্দ্রে পরিণত করাও জাপানের এই বৃহৎ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, জাপানি বাজারে বাংলাদেশি পণ্যের সহজ প্রবেশাধিকার এবং স্পেশাল ইকোনমিক জোনে নতুন বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। কৃষি, মৎস্যসম্পদ, বেসামরিক বিমান পরিবহন ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে তিন থেকে চারটি স্বাক্ষরিত হতে পারে। উল্লেখ্য, মেট্রোরেল, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো মেগা প্রকল্পগুলোতে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত