প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
অপরাধীদের ধরতে পুলিশের অভিযান শুরু
সংবাদ দিগন্ত ||
খুলনা নগরীতে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি চালিয়ে এক নারীসহ দুজনকে হত্যার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরের দিকে মিস্ত্রিপাড়া এলাকায় এবং সন্ধ্যার সময় লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় এই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এর একটির পেছনে আধিপত্য বিস্তার এবং অন্যটির পেছনে মাদকসংক্রান্ত বিরোধ জড়িত রয়েছে।বৃহস্পতিবার ভোরে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তুষার (২৭) নামের এক যুবক। তিনি জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা এবং শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তির একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ তাঁর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির মামলার তথ্য নিশ্চিত করেছে।আরোও পড়ুন,মোটর সাইকেলে এসে গুলি ও কোপানোঅন্যদিকে, একই দিন সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাহপাড়া ৭ নম্বর সড়কের টাওয়ার গলির সামনে খুন হন খুশি বেগম (২৪) নামের এক নারী। তিনি ওই এলাকার খোকনের মেয়ে এবং সুমন হাওলাদার ওরফে ব্লেড বাবুর স্ত্রী। নিহতের মায়ের ভাষ্যমতে, সন্ধ্যায় বাসার সামনে পৌঁছানোর পর ‘মিরাজ’ পরিচয়ে এক যুবক তাদের কাছে এসে নানা কথা বলে এবং এর পরপরই দুর্বৃত্তরা খুশির মাথায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লবণচরা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত