প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
গঙ্গাচড়ায় মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
আবদুস সালাম খান ||
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে বড়বিল শালমারা কবরস্থান মাজ্জানুল উলুম হাফিজিয়া ও ফুরকানী মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের প্রথম তলার উদ্বোধন করেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুল গফুর মাস্টার। অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার সেক্রেটারি আব্দুর রশিদ মাস্টার, গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামান এবং প্রধান অতিথি সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাজ উদ্দিন, শ্রমিক নেতা মো. শোয়াইবুর রহমান, জামায়াত নেতা মো. সোহাগ রহমান, মাওলানা মো. আব্দুল মতিন, আলহাজ আব্দুল ওহাব,আরোও পড়ুন,গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মোহাম্মদ আবু বক্কর মাস্টার, আলহাজ মাহফুজার রহমান, রাজু আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল ইসলাম, আলহাজ লুৎফর রহমান মকু, মোহাম্মদ মাসুদার রহমান অপু, মোহাম্মদ রিয়াজ উদ্দিন মাস্টার ও মো. আওরঙ্গজেব হোসেন বাদশা। অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মালেকও উপস্থিত ছিলেন। মাদ্রাসাটির নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ ও সুযোগ-সুবিধা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্মিত ভবনটি চালু হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত