প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত আহত-৫ জন
মোঃ সবুজ খান ||
ভাড়ায় মারামারি করতে এসে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় মোঃ তাইজুল সরদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় ৫ জন যুবক আহত হয়েছেন। আহতদের বিভিণ্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাইজুল সরদার আলিনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি। এবং তিনি মাদারীপুর জেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দি গ্রামের রুস্তম সরদারের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারে দাবি তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে। পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, নিহত তাইজুল সরদারের নেতৃত্বে ১০/১২জন যুবক ভাড়ায় এসে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বোমা বিস্ফোরন ঘটিয়ে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে করে ৫ জন গুরুতর আহত হয়। আরোও পড়ুন,মোংলা বন্দর জেটি ও প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচিপরে স্থানীয় লোকজন হামলা কারীদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক হয় তাইজুল। পরে গণধোলাইর শিকার হয়ে তাইজুল ইসলাম মারা যায়। তবে নিহতের পরিবারে দাবি তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে। এদিকে নিহত তাইজুল ইসলাম দীর্ঘদিন যাবত আলীনগরে তারদলবল নিয়ে ভাড়ায় এসে বিভিন্ন বসতবাড়িতে হামলা ও লুটপাট করে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিহতের ভাই ও তার পরিবার কান্না জরিত কণ্ঠে বলেন, নিহত তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে । তারা মিলন সরদারসহ সকল অভিযুক্তদের ফাঁসি দাবির করেন। অভিযুক্ত মিলন সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, হত্যার বিষয়টি তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত